ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

“এসো করি আউটডোর ক্লাস, নিজের মেধা করি বিকাশ” স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী রাজবাড়ীর পদ্মা নদীর নির্মল বাতাস, নীল আকাশ এবং নদীর ঢেউয়ের মাঝে ক্ষুদে শিল্পীরা মেতেছিল রঙের উৎসবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজবাড়ীর গোদাবাজার এলাকার ‘পদ্মা পুলক’ চত্বরে ‘কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারি’ আয়োজন করে ‘আউটডোর ক্লাস ২০২৬’, যেখানে ২য় থেকে ১০ম শ্রেণির অন্তত ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পদ্মা নদীর পাড়ে কেউ ইজিচেয়ারে হেলান দিয়ে, কেউ ঘাসের ওপর বসে তুলির প্রতিটি আঁচড়ে জীবন্ত হয়ে উঠছিল পদ্মার ব্লক, পাড়ে নোঙর করা নৌকা এবং আকাশের মেঘ। এই খোলা আকাশের নিচে ছবি আঁকার সুযোগে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। বিপুল সংখ্যক অভিভাবকও উপস্থিত থেকে তাদের উৎসাহ যোগ করেন।

প্রাপ্তি দাস, ব্যপ্তি দাসসহ শিক্ষার্থীরা জানান, “পদ্মা নদীর পাড়ে বসে, নদীর ঢেউ আর প্রকৃতির সৌন্দর্যকে সামনে রেখে ছবি আঁকা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। খোলা বাতাস, নীল আকাশ এবং পদ্মার ঢেউ আমাদের ক্যানভাসে জীবন এনে দিয়েছে। এ ধরনের আউটডোর ক্লাস আমাদের জন্য শুধু আনন্দই নয়, সৃজনশীলতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, নিয়মিত পড়াশোনার চাপ এবং শহরের সীমাবদ্ধ জীবনে শিশুদের জন্য এ ধরনের আউটডোর ক্লাস মানসিক সতেজতা এবং সৃজনশীলতার জন্য অপরিহার্য।

‘কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারি’র পরিচালক (প্রশিক্ষক) চিত্রশিল্পী মো: সেলিম খান বলেন, “বর্তমান শিশুরা ঘরের কোণে বন্দি হয়ে পড়ছে এবং মোবাইল ফোনে আসক্ত হয়ে কল্পনাশক্তি হারাচ্ছে। চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা যখন তাদের প্রকৃতির কাছে নিয়ে আসি, তখন তাদের মেধার প্রকৃত বিকাশ হয়, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে এবং পরিবেশের প্রতি মমত্ববোধ তৈরি হয়। তিনি আরো বলেন, সরকারি সহায়তা পেলে আমরা এটি আরও বড় পরিসরে আয়োজন করতে পারব।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ‘আই লাভ রাজবাড়ী’ থিমে আঁকা ছবির সঙ্গে মিলনমেলায় অংশ নেয়। রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমসহ অতিথিরা শিক্ষার্থীদের কাজ পরিদর্শন করে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :

আপডেট সময় ০৭:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬