ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজবাড়ীর আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন রাফি ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল ফাজিল মাদ্রাসা সংলগ্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির নিজস্ব বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তাজিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ মিয়া। এসময় প্রত্যেক পরিবারের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল বস্ত্র, চাউল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, দুধ, কিসমিস ও সেমাই।

​অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম পাঠান, মোঃ মুজিবুর রহমান, মোঃ রুবেল পাঠান, সোহেল পাঠান, ২নং দাদশী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মৃধা, সৌদি প্রবাসী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল লতিফ মিয়া, কমল রায়, শাহ আলম পাটোয়ারী এবং সদস্য মিরাজুল ইসলাম মিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ মিয়া জানান, ২০২০ সালে করোনাকালীন সময়ে উন্নত চিকিৎসার অভাবে তার ছোট ছেলে বেন-ইয়ামিন রাফির অকাল মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার্থেই এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে সংগঠনটি মাদ্রাসার ছাত্রদের খাবার ও কোরআন শরীফ প্রদান, চিকিৎসা সহায়তা এবং দাফন-কাফনের সরঞ্জামসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬