ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo রামকান্তপুরে ১১০১ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ

মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ই মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮০৪ জন হতদরিদ্র ও অসহায় সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, মূলঘর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ সিরাজুর রহমান, ইউপি সদস্য মো. কাজী ফরিদ, মো. হান্নান মন্ডল ও ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. উমর ফারুক বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে আমরা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো এই ঈদ উপহার যেন প্রকৃত অভাবী মানুষের হাতে পৌঁছায়, আমরা সেটি নিশ্চিত করেছি। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়েছে।”

মূলঘর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ সিরাজুর রহমান বলেন, “আমরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকা যাচাই-বাছাই করে কার্ড বিতরণ করেছি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রকৃত কার্ডধারী মানুষ যেন সুশৃঙ্খলভাবে চাল পায়, আমরা তা তদারকি করছি।”

চাল সংগ্রহ করতে আসা সুবিধাভোগীরা বলেন, “ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। সরকারের দেওয়া এই চাল শুধু খাদ্য নয়, আমাদের কাছে ঈদের আনন্দ। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে চাল হাতে পেয়েছি। এই সহায়তার কারণে আমাদের ঈদের কয়েকটা দিন অন্তত ভাতের দুশ্চিন্তা করতে হবে না।”

ট্যাগস :

খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

আপডেট সময় ০৪:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬