ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

মাদক মামলায় গোয়ালন্দ কৃষক লীগের সাবেক সভাপতির যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে মাদক মামলায় (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে আরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (৩রা জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় ঘোষণা করেন।এ  রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান।

দন্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার মোঃ জোনাব আলীর ছেলে ও গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি দায়িত্বে ছিলেন।সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ী জেলা কৃষক লীগ ২০২৩ সালের ২৩ অক্টোবর তাকে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা মে ফরিদপুর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করাই তার পেশা ছিল।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

মাদক মামলায় গোয়ালন্দ কৃষক লীগের সাবেক সভাপতির যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪