ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

রাজবাড়ীতে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা; চিৎকারে মোটরসাইকেল রেখে পালালো চালক

ছবি- রাজবাড়ীতে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা; চিৎকারে মোটরসাইকেল রেখে পালালো চালক।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের বিরুদ্ধে এক নারী যাত্রীকে (৩৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণচেষ্টার সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালক।

শুক্রবার (২৬শে জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিহাজ জুট মিল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আখ খেতে এ ঘটনা ঘটেছে।

ফেলে রেখে যাওয়া কাগজপত্র অনুযায়ী ওই মোটরসাইকেল চালকের নাম মোঃ কাউসার শেখ (২২)। সে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মোঃ জলিল শেখের ছেলে।

ভুক্তভোগী ওই নারী জানান, তার বাবার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। শুক্রবার বিকেলে তিনি বাবার বাড়ি থেকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ওই যুবকের মোটরসাইকেল ভাড়া করে স্বামীর বাড়ি ঈশান গোপালপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেল পৌনে ৪টার দিকে ওই যুবক হঠাৎ করেই মোটরসাইকেল ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নির্জন আখ ক্ষেতে নামিয়ে দেয়। সেখানে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে আখ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করেন। তার চিৎকারে পাশের পুকুরে হাঁস আনতে যাওয়া এক নারী দৌড়ে এগিয়ে এসে এ দৃশ্য দেখে রাস্তায় গিয়ে কয়েকজন পথচারী যুবককে ডেকে নিয়ে আসে। সবাইকে দেখে ওই মোটরসাইকেল চালক দৌড়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী নারী বলেন, আমি আখ ক্ষেতের পাশের পুকুরে হাঁস আনতে গিয়েছিলাম। হঠাৎ নারীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি একটি ছেলে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তি করছে। এ সময় রাস্তায় গিয়ে কয়েকজন পথচারী যুবককে ডেকে নিয়ে আসি। যুবকদের দেখে ওই ছেলে মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

রাজবাড়ীতে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা; চিৎকারে মোটরসাইকেল রেখে পালালো চালক

আপডেট সময় ০১:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪