ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo খানখানাপুরে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo রামকান্তপুরে ১১০১ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ রমজান উপলক্ষ্যে রাজবাড়ী শহরের বড়পুল সংলগ্ন মুঘল রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ ইউনুছ আলী মুন্সীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো: হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজাদ হাসান, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান, প্রভাষক মো: মতিয়ার রহমান এবং সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট রিয়াজ আহম্মেদ।

অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সদস্য ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের ধর্মীয় শিক্ষক মো: আব্দুল মজিদ।

এ সময় রমজানের তাৎপর্য নিয়ে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী বিসিক সংলগ্ন মাদানী কমপ্লেক্সের সুপার মো: আনাছ খান মাদানী।

ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম (খাজা), মো: মিজানুর রহমান মিজান, মো: শরীফুল ইসলাম মন্ডল (শরীফ), সাংগঠনিক সম্পাদক মো: কোরবান আলী, যুগ্ম সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম ও মো: ইমরান হোসেন সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আহাদ, মো: মিজানুর রহমান লিখন, মো: ইসাহাক মোল্লা, অর্থ সম্পাদক মো: মনিরুজ্জামান বাবুল ও যুগ্ম অর্থ সম্পাদক মো: রাকিবুল রহমান রাকিব।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম দপ্তর সম্পাদক মো: ফজলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক এসকে মুকুল, যুগ্ম শ্রম ও পেশাজীবী সম্পাদক মোহন আহম্মেদ রানা, ক্রীড়া সম্পাদক মো: রাইসুল ইসলাম বাবু এবং নির্বাহী সদস্য মো: ফারুক হোসেন, মো: আল আমিন, মো: মমিন উদ্দিন, মো: সিদ্দিকুর রহমান, মো: আমিনুল ইসলাম আমিন, মো: শরিফুল ইসলাম রুমী, গোলাম মোস্তফা, মো: রফিকুল ইসলাম ও আব্দুল মান্নান।

বক্তারা তাদের আলোচনায় বলেন, রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাব কেবল একটি সামাজিক সংগঠনই নয়, এটি আর্তমানবতার সেবায় একটি আস্থার প্রতীক। চলমান রমজান মাসজুড়ে এই সংগঠনের পক্ষ থেকে ৭২টি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা ও বাজার পৌঁছে দেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিবছর এ ধরনের মানবিক ও আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ইউনুছ আলী মুন্সী বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। এই রমজানে আমরা চেষ্টা করেছি রোজাদার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে, যাতে তারা নিশ্চিন্তে রোজা রাখতে পারেন। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।” আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

আপডেট সময় ১০:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬