ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

রাজবাড়ীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন

ছবি- গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে রাজবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে।

৩১শে জুলাই, বুধবার সকালে রাজবাড়ী আনসার ও ভিডিপি’র ফায়ারিং মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মুল ফটকের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস।

অনুষ্ঠানে রাজবাড়ীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট হাওয়া খাতুন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা আনসার ও ভিডিপি পক্ষ থেকে রাজবাড়ীর পাঁচটি উপজেলার সাধারণ আনসার ও ভিডিপি’র সকল ভাতাভোগীদের মাঝে ফলদ, বনজ ও ভেষজ ৭০৭ টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি’র পক্ষ থেকে ২৩৭টি বৃক্ষরোপন করা হয়।

জানা গেছে, গত ৫ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উদ্ধোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশকে সবুজায়ন করার এ বৃক্ষরোপন অভিযানের উদ্যোগ গ্রহণ করেছে।

এ অভিযানে রাজবাড়ী সদর আনসার ও ভিডিপি কার্যালয়ের পুরুষ, মহিলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

রাজবাড়ীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন

আপডেট সময় ০২:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪