ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে পদ্মায় ভাসলো রিকশাচালকের মরদেহ, রিকশা ছিনতাই Logo বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo খানখানাপুরে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা

‘মানবতার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে সামাজিক সংগঠন ‘জাগ্রত তরুণ সোসাইটি’র ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ই এপ্রিল) বিকেলে কালুখালী উপজেলার মদাপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জি. ফাহিম ফয়সাল আদরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. শাহরিয়ার রিতুল, সহ-সভাপতি মেহেদী হাসান আকাশ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সৌরভ জামান শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন জোয়াদ্দার ও তারিকুল মন্ডল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রবিন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিব সরদার, দপ্তর সম্পাদক রবিউল সরদার, সহ-দপ্তর সম্পাদক আল-আমিন সরদার, কোষাধ্যক্ষ আবুল হাসনাত, প্রচার সম্পাদক সাগর বিশ্বাস, তথ্য ও সম্প্রচার সম্পাদক পিয়াল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিয়াম সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক দাউদ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ শেখ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা সৌরভ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হাসানসহ সদস্য রিমন খান, আশিক সরদার ও এনামুল ইসলাম।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে সংগঠনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর সংগঠনের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা মো. জাহিদ মোল্লা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ই এপ্রিল ‘মানবতার পাশে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

ট্যাগস :

আপডেট সময় ০৮:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬