ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের তালপট্রি দাখিল মাদ্রাসা মোড় এলাকায় সেনাবাহিনী ও বালিয়াকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে ওই ৭ জনকে আটক করা হয়।

আটকের পর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বালিয়াকান্দি সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে মো. নাসির মিয়া, শ্রীপুর গ্রামের রহিম মোল্লার ছেলে মো. শোভন মোল্লা, বালিয়াকান্দি গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মো. করিম মিয়া, উত্তর বালিয়াকান্দি গ্রামের শিরিশ সর্মাদ্দারের ছেলে সনজিত, বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. হাবিব মিয়া, জাবরকোল গ্রামের জালাল মিয়ার ছেলে মো. কামরুল ইসলাম এবং বালিয়াকান্দি গ্রামের আ. রহিমের ছেলে সাব্বির আহমদ।

প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় ১১:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬