ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহিন ফকির শাফিনকে (৪৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তাকে রাজধানী ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর আরএএস ইট ভাটায় এ ঘটনা ঘটেছে। আহত শাহিন ফকির শাফিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শারিরীক অবস্থা অবনতি দেখা দিলে রাজবাড়ী থেকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।

শাহিন ফকির শাফিনের ছোট ভাই মিলন ফকির বলেন, আমার ভাই মহারাজপুর আরএএস ইট-ভাটার একজন ব্যবসায়ীক অংশীদার। সকাল সাড়ে ১১ টার দিকে তিনি ভাটায় বসেছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী ধারালো চাপাতি ও লোহার রড নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। এসময় তারা চাপাতি দিয়ে আমার ভাইয়ের চোখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।

আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তার মাথায় ৮ টি সেলাই লেগেছে। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে তার ডান চোখ। চোখের ভেতরের কন্টেন্টগুলো সব বের হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে তার চোখটি স্থায়ী ভাবে নষ্ট হয়ে গেছে। এ চোখ দিয়ে তিনি আর দেখবেন কি না তা সন্দেহ আছে। তারপরও তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

আপডেট সময় ০৬:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪