ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

বালিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

  • জয়নাল আবেদীন:
  • আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ছবি- প্রতিকী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় ঘি-কমলা বাজার মোড়ে পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

২৮শে জুলাই(রবিবার) দুপুর ২টায় বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের বড় ঘি-কমলা বাজার মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মন্ডলের ছেলে অটোভ্যান চালক হাসেম মন্ডল (৫০) ও তার মেয়ে ভ্যান যাত্রী হালিমা বেগম (২৭)।

এ ঘটনায় নিহত ভ্যান চালকের স্ত্রী বিউটি আক্তার (৩৪) গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উপজেলার মৃগী বাজারের দিক হতে নারুয়ায় যাচ্ছিল ব্যাটারী চালিত অটোভ্যানটি। এসময় মৃগী বাজার গামী আরএফএল কোম্পানীর পাইপ বোঝাই পিকআপটি মোড় ঘুরতে গিয়ে অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হাসেম মন্ডল ও যাত্রী তার মেয়ে হালিমা বেগমের মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক পিকআপটি আটক করেছে। ঘাতক পিকআপের চালক ও হেলপার পলাতক রয়েছে। থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

বালিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪