ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কালুখা্লীতে কোরবানির গরু বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত

রাজবাড়ীর কালুখালীতে কোরবানির গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন ব্যবসায়ী ও ২ টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও দুইজন গরু ব্যবসায়ী আহত হয়।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার ‘বাংলাদেশ হাট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দূঘটনায় নিহতরা হলেন কুষ্টিয়ার ইবি থানার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে অজ্ঞাত (৪০)। আহতরা হলেন একই গ্রামের মো: ওয়াসিম ও মো: খবির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানির ১৪ টি গরু ট্রাকে নিয়ে কুষ্টিয়া ইবি থানা থেকে ঢাকার উদ্দেশ্যে ১২ জন ব্যবসায়ী রওনা হয়। রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে পৌছালে কালুখালী থেকে পাংশা গামী একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে ২ জন ব্যবসায়ী ও ২ টি কোরবানির গরু মারা যায়। এ ঘটনা আহত ২ জন কে ফায়ার সার্ভিস উদ্ধার করে কালুখালী হসপিটালে ভর্তি করেছে।

কালুখালী ফায়ার স্টেনশনের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি। এছাড়া ২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকায় যাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর পৌনে দুইটার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখা্লীতে কোরবানির গরু বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত

আপডেট সময় ০৫:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫