ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ Logo রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo রাজবাড়ীতে ৪ ভূমি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা Logo বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড Logo লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ Logo রাজবাড়ীতে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ৬০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত Logo ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

বালিয়াকান্দিতে ইজিবাইক চাপায় শিশু নিহত

  • জয়নাল আবেদীন:
  • আপডেট সময় ০৩:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

ছবি- নিহত স্কুল ছাত্রীর পরিবারের আহাজারি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত ইজিবাইক (অটোরিক্সা) চাপায় মোছাঃ জুঁই (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মর্মান্তিক দুঘর্টনা ঘটেছে।

নিহত জুঁই নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী ও চায়না খাতুনের মেয়ে। পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ছিলো।

স্থানীয় এম.এ কুদ্দুস জানান, স্কুল ছাত্রী শিশু জুঁই তার মায়ের সাথে নানা বাড়ীতে থাকতো এবং স্কুলে লেখাপড়া করতো। স্কুল ছুটির পর বাড়ীর ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত ইজিবাইক (অটোরিক্সা) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয় অপর এক ব্যক্তি মো: রুবেল শেখ জানান, মর্মান্তিক এ ঘটনায় ঘাতক ইজিবাইক (অটোরিক্সা) টি আটক স্থানীয়রা করে রেখেছে। তবে অটোরিক্সা চালক পালিয়ে গেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন ও লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করেছে। এ ঘটনায় প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীতে পদ্মাপাড়ে ৬০ ক্ষুদে শিল্পীর রং-তুলির মেলা

বালিয়াকান্দিতে ইজিবাইক চাপায় শিশু নিহত

আপডেট সময় ০৩:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪