ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • জয়নুল আবেদীন :
  • আপডেট সময় ১০:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ই জুন) দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন যুবদল নেতা কামরুজ্জামান কামরুল।

লিখিত বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছি। গত ১৬ বছর দলের কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে আমাকে বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও মামলার শিকার হতে হয়েছে।

গত ১২ জুন একটি পত্রিকায় ‘যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি কাল্পনিক। আমি কোনোদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না।’

​তিনি আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কোনো মারধরের ঘটনা ঘটেনি। এছাড়া অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ বা ক্লিনিক থেকে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমার প্রার্থিতার ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক প্রতিপক্ষের যোগসাজশে আমার সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।’

এ সময় বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম, সোহাগসহ স্থানীয় ক্লিনিক মালিকরা উপস্থিত ছিলেন।

​এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদ জানান, অফিসের ভেতরে কোনো মারামারির ঘটনা ঘটেনি। সামান্য কথা কাটাকাটি হয়েছিল যা তাৎক্ষণিকভাবে মিটিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কামরুল তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সপক্ষে কোনো সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের চ্যালেঞ্জ জানিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগস :

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬