ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • জয়নুল আবেদীন :
  • আপডেট সময় ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার সহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়ন করতে হবে।”

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন কৃষি সহায়তা ও আধুনিক প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় আমন্ত্রিত বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষি খাতে নতুন নতুন উদ্ভাবন গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি সম্পর্কে উপস্থিত কৃষকদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে সরকারের গৃহীত নানামুখী ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরা হয়।

ট্যাগস :

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬