ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

  • জয়নাল আবেদীন:
  • আপডেট সময় ০৭:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১৬ জুন (মঙ্গলবার) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সফল কৃষক ও স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা মেলার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :

শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

আপডেট সময় ০৭:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬