ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত

রাজবাড়ী: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ জেলা শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। ডানপাশে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

রাজবাড়ীতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ জেলা শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে মহোৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শুক্রবার (১২ই জুন) সকালে রাজবাড়ী পৌরসভাধীন বিনোদপুর এলাকার শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ৮টায় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের ১নং রেলগেট, পান্না চত্ত্বর, বড়পুল ও পাবলিক হেলথ মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সংগঠনের ভক্তবৃন্দের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ করে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সদর ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক ও সহ-সভাপতি মো: হীরা শেখ বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন।

দিনব্যাপী এ মহোৎসবে আয়োজনের মূল অনুষঙ্গ হিসেবে থাকছে ধর্মসভা, সমবেত প্রার্থনা, ভক্তি সঙ্গীত ও আনন্দ বাজার।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঠনের জেলা শাখার সহ-সভাপতি গুরুপদ সরকার।

এছাড়া অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সুশীল কুমার সরকার, বেনু কুমার দত্ত, আশিশ কুমার পন্ডিত, অখিল কুমার দাস, উত্তম কুমার সরকার এবং পিয়াল কুমার দত্ত উপস্থিত ছিলেন।

মহোৎসবের দ্বিতীয় পর্বে আজ বিকাল ৪টায় শুরু হবে বিশেষ ধর্মসভা। সেখানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যজীবন ও বাণীর আলোকে আলোচনা করবেন আমন্ত্রিত আলোচকবৃন্দ।

ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সহ-সচিব শ্রী বিমল চন্দ্র সেন, সহ-সাধারণ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদার পলাশ, কেন্দ্রীয় ঋত্বিক পরিষদের সহ-সচিব অধ্যাপক মোহিত বিশ্বাস, প্রচার সম্পাদক শ্রী হিরন্ময় ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য শ্রী লিটন দাস।

ধর্মসভার আলোচনার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমবেত প্রার্থনা। এছাড়া দিনব্যাপী আয়োজিত ভক্তি সঙ্গীত ও আনন্দ বাজারে ঠাকুর অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় বাউল গীতি পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রথীন মিত্র ও তার দল ‘পঞ্চবান ব্যান্ড’ (মাগুরা)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই মহোৎসব সম্পন্ন হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত

আপডেট সময় ১২:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬