ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন

  • জয়নাল আবেদীন:
  • আপডেট সময় ১০:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি নতুন আর্ট স্কুল ও ‘ক্লাইমেট স্মার্ট মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও দিনব্যাপী পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলা সফরের শুরুতেই তিনি ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি দফতর ও বালিয়াকান্দি থানা পরিদর্শন করে জনসেবার মান এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন। সফরের একপর্যায়ে তিনি একটি আর্ট স্কুল ও ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬’ উদ্বোধন করেন।

এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এ সময় জেলা প্রশাসক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত হন।

পরবর্তীতে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতের সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।”

দিনব্যাপী এই পরিদর্শন ও মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সফর শেষে বিকেলে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন

আপডেট সময় ১০:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬