ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিআরটিএ সার্কেলের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ী বিআরটিএ সার্কেলের উদ্যোগে জেলার শহরের লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলা শহরের লোকসেড এলাকায় অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

প্রথমে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সুলতানা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে রাজবাড়ী বিআরটিএ সার্কেলসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় রাজবাড়ী বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ অহিদুর রহমান, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, উচ্চমান সহকারী সকেন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিআরটিএ সার্কেলের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫