ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্লাইমেট স্মার্ট মেলার উদ্বোধন Logo বালিয়াকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo রাজবাড়ীতে শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ পালিত Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
রাজবাড়ীতে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের কর্মীদের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে  ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

এর আগে, খেলাকে কেন্দ্র করে শনিবার(৪ঠা জুলাই) বিকেলে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত দুই দলের সমর্থক কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে শনিবার বিকেল ৬টায় রাজবাড়ীর বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এই ম্যাচের আয়োজন করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল টানটান উত্তেজনা।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ ডিস্ট্রিবিউটর মোঃ আব্দুস সালাম রাসেল এবং আব্দুল কুদ্দুস খান বাবু। ম্যাচটি চমৎকারভাবে পরিচালনা করেন আব্দুস সামাদ রাশেদ।

এছাড়া এরিয়া ম্যানেজার জাহিদ হাসান সহ সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল সাবিল বিল্লাহ সজীব, আসিফ, ফয়সাল, সুজাত হোসেন, রাকিবুর রহমান, মিনাল শেখ, শাওলিন এবং সৌরভ মন্ডল সহ আরও অনেকেই।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স-আপ ব্রাজিল দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর বিকাশ ডিস্ট্রিবিউটর মোঃ আব্দুস সালাম রাসেল ও আব্দুল কুদ্দুস খান বাবু বলেন, ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি কর্মীদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। ফুটবল মানেই এক অন্যরকম উত্তেজনা, আর আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষে আমরা সবাই এক পরিবারের সদস্য। যুব সমাজকে মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজ আগামীতেও এ ধরনের পজিটিভ উদ্যোগের পাশে থাকবে।

ম্যাচ পরিচালক (রেফারি) আব্দুস সামাদ রাশেদ বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ মানেই টানটান উত্তেজনা, যা আজ মাঠের ভেতরে ও বাইরে পরিষ্কার দেখা গেছে। তবে দুই দলের খেলোয়াড়রাই মাঠে চরম শৃঙ্খলা ও খেলোয়াড় সুলভ মনোভাব (স্পোর্টসম্যানশিপ) বজায় রেখেছেন। রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করা আমার জন্য অত্যন্ত আনন্দের ও উপভোগ্য ছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য আমি উভয় দলকেই অভিনন্দন জানাচ্ছি।

ট্যাগস :

ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

রাজবাড়ীতে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

আপডেট সময় ১০:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬