ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তান সহ ৪জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) বিকেলে ভৈরব পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)।

জানা গেছে, উদ্ধারকৃতদের বাড়ি নরসিংদী জেলায় রায়পুরায় গ্রামে। নিহত জনি বিশ্বাস ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়ায় থেকে স্থানীয় একটি ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীন জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। লাশগুলোর ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪