ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ রাজবাড়ীর স্বপ্নে আনসার-ভিডিপির ৫০০ চারা রোপন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক গাছের একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফায়ারিং মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান ফটক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ফায়ারিং মাঠে এসে শেষ হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে গাছ রোপণের মাধ্যমে শুরু হয় কর্মসূচির মূল কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, পিভিএম।

উদ্ধোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আনসার ও ভিডিপি সদস্যরা শুধু নিরাপত্তা ও উন্নয়নেই নয়, পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা রাখছে এটি তারই একটি দৃষ্টান্ত। আজকের একটি গাছ আগামীর একটি প্রাণ। রাজবাড়ীকে সবুজে ঘেরা রাখতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ, সদর প্রশিক্ষক শাহারিয়ার হোসেন, পৌর দলনেতা কাদের রেজা, সহ-দলনেত্রী সেতু আক্তারসহ অর্ধশতাধিক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

গাছ রোপণের পর দেশ ও জাতির কল্যাণ এবং বাহিনীর অগ্রগতির জন্য এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

সবুজ রাজবাড়ীর স্বপ্নে আনসার-ভিডিপির ৫০০ চারা রোপন

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫