ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।অভিযান পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ১,০০০ টাকা করে মোট ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহায়তা করে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন আইনত দণ্ডনীয় অপরাধ। এসব বিজ্ঞাপন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে তামাকের প্রতি আসক্তি বাড়ানোর পেছনে এই ধরনের প্রচারণার বড় ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন ও সতর্ক হতে হবে। আমরা ব্যবসায়ীদেরও অনুরোধ জানাই, যেন তারা আইন মেনে চলেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করেন।”

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫