ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে পদ্মা নদী ভাঙন ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২রা আগষ্ট) দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শন করে উপজেলা প্রশাসন।

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক। এ সময় প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জনি খান, প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম, রানু বেগম, রাশিদা বেগম এবং ইউপি সদস্য মো. শফি মন্ডল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, “নদীভাঙন এ অঞ্চলের মানুষের জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি টেকসই ভাবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয়ে কাজ করছি। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার।” ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে পদ্মা নদী ভাঙন ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৬:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫