ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

এসইডিপি সম্মাননায় ভূষিত চন্দনী টেকনিক্যাল কলেজের ৬ কৃতি শিক্ষার্থী

অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি পেল রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের ৬জন কৃতি শিক্ষার্থী।

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এই শিক্ষার্থীদের হাতে সম্প্রতি তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট ও সনদপত্র।

বুধবার (৩০শে জুলাই) রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোছাঃ খাদিজা আক্তার, মোছাঃ স্বর্ণা আক্তার, মোঃ বিল্লাল হোসেন, হৃদয় শিকদার, মোছাঃ কাজল আক্তার ও মোছাঃ রিয়া আক্তার হাতে এই সম্মাননা তুলে দেন।

এর পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান বলেন- “পারফরমেন্স বেজড গ্র্যান্টস কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ সৃষ্টির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা।”

তিনি আরও বলেন, “আজ যারা সম্মাননা পেয়েছেন, তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো বিদ্যালয়ের জন্যও গর্বের প্রতীক। এই পুরস্কার তাদের আগামী দিনের পথচলার প্রেরণা হিসেবে কাজ করবে এবং তাদের আরো সাফল্যের দিকে পরিচালিত করবে।”

এছাড়া, শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যাতে আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই ধরনের সম্মাননা পেতে পারে। তাদের পরিশ্রম এবং প্রতিশ্রুতি যদি আগের থেকে আরও দৃঢ় হয়, তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আরো ভালো ফল অর্জন করতে সক্ষম হবে।”

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ৩১ জন কৃতি শিক্ষার্থীকে এসইডিপি প্রকল্পের আওতায় এককালীন ১০ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থসহায়তা দেওয়া হয়। তাদের মধ্যেই চন্দনী কলেজের এই ছয় শিক্ষার্থী রয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ।

চন্দনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাফরোজা খাতুন বলেন, “এই অর্জন আমাদের কলেজের জন্য গর্বের। শিক্ষার্থীদের এই সফলতা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এটি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।”

কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ মাহমুদ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।”

চন্দনী কলেজের এই সাফল্য রাজবাড়ীর শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

এসইডিপি সম্মাননায় ভূষিত চন্দনী টেকনিক্যাল কলেজের ৬ কৃতি শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫