ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধা নারীর মৃত্যু: পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর (আনুমানিক বয়স ৭০ বছর) মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অজ্ঞাতনামা মৃত নারীর মাথায় আধা পাকা চুল এবং গায়ের রং শ্যামলা।

মৃত্যুর খবর নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রহিমা ইয়াসমিন। তিনি বলেন, “বৃদ্ধাকে ১৪ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৬ আগস্ট সকালে মারা যান।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের এসআই (সাব-ইন্সপেক্টর) বৃদ্ধা নারীকে রাজবাড়ী সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে দুই দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর সংবাদ পেয়ে রাজবাড়ী থানার এসআই (নিঃ) সিহাব আহমেদ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, “মহিলার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল। মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি এই মৃত নারীর পরিচয় শনাক্ত করতে পারেন বা তাকে চিনে থাকেন, তাহলে দ্রুত রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধা নারীর মৃত্যু: পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা

আপডেট সময় ০৮:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫