ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

এক বাঘাইড মাছ ১৬হাজার টাকায় বিক্রি!

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) ভোরে মোঃ লতিফ মোল্লা নামক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে সকাল ৭ টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়ৎ এ নিলাম ডেকে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকার জেলে লতিফ মোল্লা পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থল কুশাহাটা এলাকায় জাল ফেলেন। বৃহস্পতিবার ভোরে জালে বড় আকারের এ মাছটি আটকা পড়ে। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান একটি সাড়ে ১০ কেজি ওজনের বাঘাইড় মাছ।

এরপর সকাল ৭ টার দিকে মাছটি দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার রেজাউল মণ্ডলের ঘরে। সেখান থেকে মাছটি কিনে নেন ফরিদপুর অঞ্চলের এক ব্যবসায়ী।

আড়ৎদার রেজাউল মণ্ডল বলেন, ‘এই মৌসুমে বাঘাইড় মাছ খুব কম ধরা পড়েছে। প্রায় ১০ কেজি ৬০০ গ্রাম ওজনের এই বাঘাইড়টি আড়তে আনা হলে নিলামে তোলা হয়। এ সময় ফরিদপুরের মোমিনখার হাট এলাকার এক ব্যবসায়ী ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৯০০ টাকায় কিনে নেন। শুনেছি ওই ব্যবসায়ী দুপুরের দিকে কেজি প্রতি প্রায় ১০০ টাকা করে লাভে মাছটি অন্যত্র বিক্রি করেছেন।’

স্থানীয় জেলেরা জানান, শুষ্ক মৌসুম হওয়ায় পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় অনেকটা নালায় পরিণত হয়েছে। নদীর গভীরে পানি যেখানে আটকা, সেসব স্থানে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। রাজবাড়ী, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলের জেলেরা ওইসব নালায় জাল ও বরশি ফেলে মাছ শিকার করছে।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

এক বাঘাইড মাছ ১৬হাজার টাকায় বিক্রি!

আপডেট সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫