ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

ছবি: বালিয়াকান্দি উপজেলার ৮০০শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৮০০শ কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৩০শে জুন, রবিবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকদের মাঝে এ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।

এসময় উপজেলার ৭টি ইউনিয়নের ৮০০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। জানা গেছে, প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি উন্নত উফশী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (মনির), মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন (আলম), জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন (বাবু), নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, জঙ্গল ইউপি চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু, উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বালিয়াকান্দিতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৫:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪