ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দৌলতপুরে সাপের কামড়ে শিশু মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সোয়াদ ইসলাম (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪রা জুলাই) ভোর রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সাপের কামড়ে নিহত শিশু সোয়াদ ইসলাম দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের মোঃ সুখ চাদের ছেলে।

জানা গেছে, শিশু সোয়াদ ইসলাম তার বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। বুধবার দিবাগত ভোর রাতে ঘুমের মধ্যে সোয়াদ’কে কিছু একটা কামড় দেয়। এসময় সে চিৎকার করলে বাবা-মা ঘুম থেকে জেগে পাশেই কালো একটা কেউটে সাপ দেখতে পান। তখন শিশুটির বাবা মোঃ সুখ চাঁদ দিয়ে সাপটিকে মেরে ফেলে।

এরপর দ্রুতই সোয়াদ ইসলামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে তাকে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যায় শিশুটি। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে আনতে দেরি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে সাপের কামড়ে শিশু মৃত্যু

আপডেট সময় ১০:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪