ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভিজিএফ’র চাল পেয়ে খুশি আলীপুরের হাজারো অসহায় মানুষ

আলীপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে ১১৮৩জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

১৫ই জুন, শনিবার সকালে আলীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ইউনিয়নের ১১৮৩টি পরিবারের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে আলীপুর ইউনিয়ন পরিষদের সচিব একেএম রেজাউল কবির, ইউপি সদস্য মোঃ আইয়ুব খান, মো: আব্দুল আলিম সহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ঈদের আগ মুহুর্তে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০কেজি ভিজিএফ’র চাল পেয়ে খুশি এ ইউনিয়নের হাজারো হতদরিদ্র ও অসহায় মানুষ। ঈদে যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ কোন কষ্ট না পায় সে বিবেচনায় এ বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম জানান, ঈদুল আযাহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে ভিজিএফ’র চাল থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুঃস্থদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমি মনে করি।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ভিজিএফ’র চাল পেয়ে খুশি আলীপুরের হাজারো অসহায় মানুষ

আপডেট সময় ০১:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪