ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন
রতনদিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ শক্তি

দলের নেতাকর্মীদের উজ্জীবিত ও সুসংগঠিত রাখতে রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮শেজানুয়ারি) বিকেলে রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইসগেট বাজারে এ কর্মী সম্মেলনের আয়োজন করে ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রতনদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মতিন মিঞার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান তোতা বলেন, বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ শক্তি। শহীদ জিয়ার সংগঠন বিএনপিতে কোন ধরনের আওয়ামী দোষরদের স্থান নেই। দলের শত শত ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী দুঃশাসনের সময় মিথ্যা মামলা, হামলার শিকার ও নির্যাতিত হয়েছেন। আগামী দিনের দলের ঐক্য, ভ্রাতৃত্ব ধরে রাখতে সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে।

রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আজিজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, কালুখালী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ।

এসময় অনুষ্ঠানে কালুখালী উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রতনদিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ শক্তি

আপডেট সময় ০৭:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫