ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি- বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা।

রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ও শহরের পাইকারী আড়ৎ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(১৫ই জুলাই) উপজেলার বানিবহ বাজারে ও শহরের পাইকারী বাজারে বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারস্থ মেসার্স মা মেডিসিন কর্ণারকে ৫হাজার টাকা ও শহরের পাইকারী বাজারস্থ মেসার্স মা কৃষি ভান্ডারকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, সদর উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় রাজবাড়ীর পুলিশ সদস্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪