ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন

রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) বিকাল ৪টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার।

সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পদমর্যাদার চেয়ে সাধারণ মানুষের সেবাদান, মানবাধিকার ও আইনি অধিকার সমুন্নত রাখাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক ও সাধারণ মানুষ পুলিশের কাছে খুব বেশি কিছু চায় না; তারা শুধু চায় মনোযোগ দিয়ে যেন তাদের কথাগুলো শোনা হয়। সেবাপ্রার্থীর কথা গুরুত্ব দিয়ে শুনলেই তাদের অর্ধেক কষ্ট লাঘব হয়ে যায়।

থানায় সেবা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষের কথা যেন গুরুত্ব দিয়ে শোনা হয়। কোনো সেবা পুলিশের আওতাভুক্ত না হলেও সেবাপ্রার্থীকে সঠিক পথ দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত পুলিশ সুপার মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ বাহিনীর কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে তিনি উপস্থিত সাংবাদিকদের তথ্যভিত্তিক সহায়তা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষার বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, আমাদের পুলিশের ভিতরে যে দুর্বলতা রয়েছে, অনেক পুলিশ সদস্যই আছেন যে একটু নৈতিক অবক্ষয়ের শিকার হতে পারেন বা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যেতে পারেন, সেগুলোকে আমি শক্ত হাতে দমন করার চেষ্টা করব। যাতে অন্তত যে প্রশিক্ষিত বাহিনী সরকার পাঠিয়েছেন, সেই প্রশিক্ষিত বাহিনী দ্বারা যেন অপ্রশিক্ষিতের ন্যায় কোনো কাজ না হয়।

মতবিনিময় সভায় ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি খান মো: জহুরুল হক, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো: মাহফুজুর রহমান সহ জেলা পর্যায়ের প্রায় অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬