ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ডা: আবুল হোসেন কলেজ

রাজবাড়ীতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি- বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান দলকে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের এ খেলায় চ্যাম্পিয়ান অর্জন করেছে রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজ।

সোমবার (১৫ই জুলাই) বিকালে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় টুর্নামেন্টে প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

ছবি- জেলা পর্যায়ের এ খেলায় চ্যাম্পিয়ান অর্জন করে রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজ।

জানা গেছে, বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে পাংশা সরকারি কলেজ ও ডাঃ আবুল হোসেন কলেজ। পরে টাইব্রেকারে ডাঃ আবুল হোসেন কলেজ ৮-৭ গোলে পাংশা সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ নাহিদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও গোলাম মওলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ডা: আবুল হোসেন কলেজ

রাজবাড়ীতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪