ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে

রাজবাড়ীতে ৯দফা দাবীতে শিক্ষার্থীদের গণমিছিল

ছবি- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজবাড়ীতে ৯দফা দাবীতে শিক্ষার্থীদের গণমিছিল।

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার ও গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৯দফা দাবীতে গণমিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২রা আগস্ট) বিকেলে রাজবাড়ীর শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিতলা মন্দিরের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল বের হয়ে শহরের বড়পুল মোড় হয়ে রাজবাড়ী প্রেসক্লাব মোড় ঘুরে পান্না চত্ত্বর এসে শেষ করে।

এর আগে বেলা ১২ টা থেকে রাজবাড়ী জেলা ৩ শতাধিক পুলিশ সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। নাশকতা ঠেকাতে ও শিক্ষার্থীদের নিরাপত্তায় রাজবাড়ী শহরের বড়পুল মোড়, পান্না চত্ত্বর, রেলগেট এলাকায় পুলিশ বাহিনী ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

ছবি- রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে পুলিশ বাহিনীর সতর্ক অবস্থান।

গণমিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যখন যে কর্মসূচী ঘোষণা করেন, তারা সেই কর্মসূচী পালন করবেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম বলেন, নাশকতা এড়াতে ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী জেলা পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে

রাজবাড়ীতে ৯দফা দাবীতে শিক্ষার্থীদের গণমিছিল

আপডেট সময় ০৭:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪