ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অনার প্রদান

রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক রেলওয়ে ষ্টেশন মাস্টার মো: সাহাবুদ্দিন আহম্মেদ(৮০)কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ই আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় প্রয়াতের নিজ গ্রাম চন্দনী ইউনিয়নের চাঁদপুর জামে মসজিদ প্রাঙ্গণে সদর উপজেলার প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মো: রবিউল আলম ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

গার্ড অফ অনার শেষে চাঁদপুর জামে মসজিদ মাঠে নামাজে জানাযার ইমামতি করেন প্রয়াতের বড় ছেলে মো: নাসির উদ্দিন পলাশ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন আহম্মেদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর নোয়াখালী জেলার যুদ্ধকালীর মুক্তিযুদ্ধ সাব সেক্টর কমান্ডার ছিলেন। তিনি গত মঙ্গলবার বিকাল  সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

জানাযা নামাজে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা করিমুল হক, বীর মুক্তিযোদ্ধা ওহিদুল হক, আফড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মা: ইমদাদুল ইসলাম, প্রভাষক মা: আনোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাফেজ মাও: একরামুল হক, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অনার প্রদান

আপডেট সময় ০৫:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪