সরকারের ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীতে ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি শীর্ষক মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২রা আগষ্ট) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের খলিফাপট্টিস্থ সমবায় টাওয়ারের ৩য় তলায় স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকাশ-এর রাজবাড়ী জেলা ডিস্ট্রিবিউটর মাহি ট্রেড এর স্বত্বাধিকারী আব্দুস সালাম রাসেল।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলা কিউআর’ সেবার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিকাশের বরিশাল রিজিওনের জোনাল ম্যানেজার তানভীর শরিফ খান।
তিনি বলেন, সরকারের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে মোবাইল ব্যাংকিং বিকাশ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের লেনদেন নিরাপদ ও সহজ করতে ‘বাংলা কিউআর’ সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে একটিমাত্র কিউআর কোডেই সব পেমেন্ট নেওয়া সম্ভব। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়বে। তিনি আরও জানান, ব্যবসায়ীদের সহায়তায় বিকাশ থেকে লোন সুবিধা এবং পেমেন্ট প্রক্রিয়াকে সহজ করতে ‘পেমেন্ট স্পিকার’ সার্ভিস চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বিকাশের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু বলেন, “সরকারের ক্যাশলেস নীতি বাস্তবায়নে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য আলাদা কিউআর লাগলেও এখন একক এই প্ল্যাটফর্মেই সব ধরনের পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে ব্যবসায়ীদের সময় বাঁচবে, লেনদেনে স্বচ্ছতা আসবে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে।
এসময় সভায় রাজবাড়ী বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার মো. মিনাল শেখ, ক্রেডিট ম্যানেজার সাদমান সাকিব রাফি, বেবি হাউজের ম্যানেজার বরকত উল্লাহ এবং ঢাকাইয়া ক্যাফের স্বত্বাধিকারী মোকদুম শাহ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সরকারের এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে রাজবাড়ী বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার মো. মিনাল শেখ, ক্রেডিট ম্যানেজার সাদমান সাকিব রাফি, বেবি হাউজের ম্যানেজার বরকত উল্লাহ, ঢাকাইয়া ক্যাফের স্বত্বাধিকারী মোকদুম শাহ সহ ১৫জন মার্চেন্ট উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক: 









