ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ

  • জয়নুল আবেদীন :
  • আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

​রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(৮ই আগষ্ট) বিকাল ৫টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

​অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমের মাধ্যমে কোনো শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মেধা বিকাশ সম্ভব নয়। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক কসরত, নান্দনিক সংস্কৃতি চর্চা এবং স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম।

​তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আজ এসব সামগ্রী প্রদান করা হলো, তারা যেন এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং আমাদের শিক্ষার্থীদের মেধা ও সুস্বাস্থ্য বিকাশে কাজে লাগায়।

‎অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, সহ-সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুহিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক উপস্থিত ছিলেন।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬