ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

তালায় কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

সাতক্ষীরার তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের বাসিন্দা ও শালিখা কলেজের অপ্রাপ্ত বয়স্ক এক কলেজছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন।

আদেশ জারীতে ঘোষিত, উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তাদের কাছে এক কলেজ ছাত্রীর বাল্য বিবাহের তথ্যটি লিখিত অভিযোগ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা নামের এক ব্যক্তি।

এরই প্রেক্ষিতে তালার সাতপাকিয়া গ্রামের বাসিন্দা ও শালিখা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সাথে পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের এক ছেলের বাল্যবিবাহের বিষয়টি তারা জানতে পারেন।

এ সময় ঐ ছাত্রীর অভিভাবককে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়। বুধবার তারা হাজির হলে ঐ কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় তার বাবা মুচেলকা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

তালায় কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ০৮:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪