ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

কালুখালীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা কারিগররা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫৬ টি দূর্গা পূজা মন্ডপে এ পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন কারিগররা। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। দিনরাত দিয়ে চলছে প্রতিমার গায়ে রঙের আঁচড়।

সরেজমিনে কালুখালী উপজেলার কয়েকটি মন্দির ঘুরে দেখা যায়, মন্দিরে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজ শেষে এখন চলছে প্রতিমায় রংতুলির ছোঁয়া ও সাজসজ্জার কাজ।

উপজেলার খাগজানা কর্মকার বাড়ির প্রতিমা শিল্পীরা জানায়, তারা বিগত ১৮ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছে। দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা তৈরির কাজ করেন তারা। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং, তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের। এবছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় একটু কম।

কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু জানায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৫৬ মন্ডপ ও মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পুলিশের টহল টিম সার্বক্ষণিক কাজ করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে বিশেষ নজর রাখা হবে।

কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ জানায়, সবাই যাতে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষথেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূজায় সকল মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

কালুখালীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা কারিগররা

আপডেট সময় ০৮:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪