ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

পাংশায় সরিষায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাত আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মো: সজল শেখের বিরুদ্ধে পাংশা ও খোকসা থানায় অস্ত্র, ৩টি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পাংশায় সরিষায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০৯:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪