ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলাতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) মধুখালী উপজেলার মালটিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি। সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ সহ প্রমুখ।

এছাড়া আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতি মধুখালী শাখার সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলা শাখা মীর নাজমুল হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলীমুজ্জামান, চরবাশরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল ও শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের শিক্ষক খাদিজা সুলতানা।

এসময় বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশীর উদ্দিন আহম্মেদ সহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের কয়েক শতাধিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুল ইসলামকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় ০৯:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪