ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩শে অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা তথ্য অফিসার রেখা, রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ হাসিবুর রহমান, ডাঃ আবুল হোসেন কলেজের রোভার স্কাউটস’র শিক্ষক একেএম সাইফুল ইসলাম, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী কারীনা আক্তার ও রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, একটি দেশের তরুণ প্রজন্মের ওপর সে দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তাদের সৃজনশীল চিন্তাধারা এগিয়ে নেবে বাংলাদেশকে। তরুণদের মধ্যে আছে অজেয়কে জয় করার প্রত্যাশা। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে, স্বপ্নের সমান হবে আর স্বপ্নকে অতিক্রম করে গড়ে তুলবে বাংলাদেশকে।

অনুষ্ঠানে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, ডা: আবুল হোসেন কলেজের রোভার স্কাউটস সদস্য সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪