ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

রাজবাড়ীতে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০১:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তের দাবিতে ও দাবি আদায়কালে ঢাকায় শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক মো: কাওসার হামিদ, ডা: আবুল হোসেন কলেজ শাখার সভাপতি দুলাল চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য সাইদা ইয়াসমিন, তৃষ্ণা দত্ত, সাবিহা মেরিন, ধরণী কান্ত বিশ্বাস সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে দেশে ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩৫০০ জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক বেতন-ভাতা ও এমপিওবিহীন অবস্থায় পাঠদান করছেন। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। এসময়  বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকরা এমপিওভুক্তির করতে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

এ কর্মসূচিতে জেলার একমাত্র বেসরকারি ডা: আবুল হোসেন কলেজের অনার্স-মাস্টার্স শাখার ২১ জন শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষকরা রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

রাজবাড়ীতে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি

আপডেট সময় ০১:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪