ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

কালুখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে অক্টোবর) কালুখালী উপজেলা রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কালুখালী উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবিব, হাইকোর্টের সহকারী এটর্নি জেনারেল এএসএম মোক্তার কবির খান সহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম শাহীন, বিএনপি নেতা শাজাহান আলী মাষ্টার, শাহজাহান মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউছার মাহমুদ সহ প্রমুখ।

কালুখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলার ছাত্রদলের নেতা হাসানুজ্জামান তারা, অন্তু মোল্লা, রাশেদুল ইসলাম সাগর, জামাল মালিক, আশিকুর রহমান বাধন, আসাদুজ্জামান রুবেল, সাইমুন আবির,সজিব, হিমেল, রাজু, আসাদ, মনির, পিংকু, আকাশ, শাওন, বিপুল প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৭ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কালুখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

আপডেট সময় ০৭:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪