ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে

রাজবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত

রাজবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ’র হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার(১১ই নভেম্বর) বেলা ১১টায় রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজ গেটের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ডা: আবুল হোসেন কলেজ ও বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা।

মানববন্ধন কর্মসূচি বক্তব্য রাখেন ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম, অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক মো: কাওসার হামিদ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য মো: সাইফুল ইসলাম, সদস্য সাইদা ইয়াসমিন সহ প্রমুখ। এসময় ডা: আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মো: সেলিম মিয়া, মো: সাহেব আলী বিশ্বাস, জৈষ্ঠ্য প্রভাষক মো: মাজেদ আলী শেখ, ইয়াসমিন আক্তার প্রিয়া, প্রভাষক মো: নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য রাত-দিন কাজ করে যাচ্ছেন।

উপাচার্যের এসব সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মুঠোফোনে হুমকি-ধমকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তব্য শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে

রাজবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪