ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর পালপট্টিতে তিন দোকানীকে জরিমানা

রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ পালপট্টিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন দোকানীতে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ই নভেম্বর) রাজবাড়ী জেলা ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এ বাজার তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ীর বড় বাজারস্থ পালপট্টির মেসার্স সজিব স্টোরকে ২ হাজার, মেসার্স মোসলেম স্টোরকে ২ হাজার, মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বাজার তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ উমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো: মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পালপট্টিতে তিন দোকানীকে জরিমানা

আপডেট সময় ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪