ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে পদ্মায় ভাসলো রিকশাচালকের মরদেহ, রিকশা ছিনতাই Logo বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo খানখানাপুরে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো: রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫শে নভেম্বর) সকালে পাংশা রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাংশা রেলওয়ে স্টেশনের পার্শ্বে জলঘর সংলগ্ন কাঁঠাল গাছের সঙ্গে ওই যুবককে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত রাকিবুলের মামা মোকলেছ বলেন, ‘রাকিবুল ঢাকাতে একটি কোম্পানিতে চাকরি করতো। সে আমাদের বাড়িতে বেড়ানো শেষে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামে খালার বাড়ি গিয়েছিল। গত রবিবার বিকেলে সেখান থেকে বের হয়। তারপর আজ এই অবস্থা।’

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়দের বরাত দিয়ে পাওয়া সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা

পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪