ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
রামকান্তপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ খেলার উদ্ধোধন

একমাত্র খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব- ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

খেলাধুলাই শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই যুব সমাজকে খেলাধুলায় যুক্ত করার তাগিদ দিলেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাজিব মোল্লা (বাবু)। তিনি বলেছেন, একমাত্র খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব।

শুক্রবার (১০ই জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় উদ্ধোধন অনুষ্ঠানে একথা বলেন ইউপি চেয়ারম্যান।

‘মাদককে না বলি, মাঠে এসে ক্রিকেট-ফুটবল খেলি শরীর সুস্থ রাখি’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখেই এ খেলার টুর্নামেন্ট উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু।

ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা আরো বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করছি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে। আজকের যুব সমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।

উদ্ধোধনী অনুষ্ঠানে মাটিপাড়া তরুণ ক্লাবের কোচ দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো: শহিদুল ইসলাম সোহাগ ও মো: হাবিব শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় দেড় মাসব্যাপী চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মাটিপাড়া তরুণ ক্লাব ও আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাব খেলায় মাঠে নামে।

মো: আমজাদ হোসেন জিহাদীর ধারাভাষ্যে খেলায় টসে হেরে প্রথমে ব্যাটিং এ নেমে আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাব ১৪ ওভারে ১৫২ রান করেন। পরে মাটিপাড়া তরুণ ক্লাব ১৫৩ রানের টার্গেট নিয়ে ১৩ ওভারে ৬টি উইকেট ১৫৬ রান সংগ্রহ করে। আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাবকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মাটিপাড়া তরুণ ক্লাব। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো: আল আমিন ও মো: মিজান শেখ।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রামকান্তপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ খেলার উদ্ধোধন

একমাত্র খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব- ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫