ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে ডিসি’র কম্বল পেলো ২শতাধিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুরা

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ১০:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও প্রত্যয় স্কুলের প্রতিবন্ধী শিশুদের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশে বিদ্যালয়ে দুটিতে এ শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন।

দুটি বিদ্যালয়ের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। তীব্র শীতে শীতবস্ত্র (কম্বল) পেয়ে বিদ্যালয়ের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রতিটি শিশুর মুখে যেন হাসি ফুটেছে।

এসময় সহকারী কমিশনার (নেজারত শাখা) নাহিদ আহমেদ, সহকারী কমিশনার মোঃ পলাশ উদ্দিন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা দাস, প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক শ্যামলী নিয়গী উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতার্থদের বাড়ীতে শীত বস্ত্র (কম্বল) পৌছে দিচ্ছেন এ জেলা প্রশাসক। এখন পর্যন্ত এ বছর রাজবাড়ীর জেলা প্রশাসক ২৬৮০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিসি’র কম্বল পেলো ২শতাধিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট সময় ১০:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫